Independence Day Celebration 2025 Organised at ABC High School
— By Sandip Guin
Kolkata, 16 August: Independence Day 2025 was celebrated with great pride and enthusiasm at ABC High School. The program began with the hoisting of the national flag by the principal, followed by the singing of the national anthem. Students from different classes presented patriotic songs, dances, and short skits that highlighted India’s freedom struggle and the sacrifices of great leaders. A special speech was delivered by the chief guest, Colonel R Sinha, who reminded everyone of their duty towards the nation. Various competitions, including drawing, quiz contests, and essay writing, were held to encourage student participation. Teachers and parents witnessed the event with immense joy. Several workshops on patriotism, national unity, and social responsibility were also conducted. Observing the excitement and active participation of students, the school authority assured that similar events would be organized regularly in the future to nurture patriotism and civic values. The celebration ended with the distribution of sweets, leaving everyone filled with pride and inspiration.
স্বাধীনতা দিবস ২০২৫ অনুষ্ঠিত হল কখগ হাই স্কুলে
নিজস্ব সংবাদদাতা
কোলকাতা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৫ কখগ হাই স্কুলে অত্যন্ত গৌরব ও উৎসাহের সঙ্গে উদযাপিত হলো। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা উপস্থাপন করে, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বীর নেতাদের ত্যাগের কথা তুলে ধরা হয়। প্রধান অতিথি কর্নেল আর. সিনহা দেশপ্রেম, কর্তব্য ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে অঙ্কন, কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় অতিথিরা আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করেন। দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালাও পরিচালিত হয়। শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে বিদ্যালয়ের কর্তৃপক্ষ আশ্বস্ত করেন যে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে। শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি গর্ব ও প্রেরণায় ভরপুর পরিবেশে সমাপ্ত হয়।
