ইতিহাস
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি-যষ্ঠ
ক) প্রত্যেকটি প্রশ্নের অতি-সংক্ষিপ্ত উত্তর দাও। ১x৫=৫
১) লোথাল শব্দটি অর্থ কী?
২) একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো।
৩) পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল?
৪) মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের ভাগগুলির নাম লেখো।
৫) ভারতের প্রাচীনতম সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে?
অথবা, আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কী?
খ) প্রত্যেকটি প্রশ্নের (সংক্ষিপ্ত) উত্তর দাও। ২×২=৪
১) সিটাডেল কী?
২) হরপ্পাকে প্রায়-ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন?
অথবা, হোমো স্যাপিয়েন্স-এর দুটি বৈশিষ্ট্য লেখো।
৩) প্রত্যেকটি প্রশ্নের বিশ্লেষণাত্মক উত্তর দাও। ৩×২=৬
১) মহেঞ্জোদারোর স্নানাগারের বর্ণনা দাও।
২) টীকা লেখো: টেরাকোটা
অথবা, ভীমবেটকা
৩) মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৪) পাথরের যুগের সংক্ষিপ্ত বিবরণ দাও।
↳ অতিরিক্ত গুরুত্বপূর্ণ (২টি প্রশ্ন) সাথে দেওয়া হল।
ঘ) প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও। (ব্যাখ্যামূলক) ৫×৩=১৫
১) হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল?
২) আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল?
৩) হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো।
৪) প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল?
৫) সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ও অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলো দাও।
↳ অতিরিক্ত গুরুত্বপূর্ণ (২টি প্রশ্ন) সাথে দেওয়া হল।
* ১নং এর ৫টি MCQ এর পরিবর্তে ১টি ৫নং এর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন দেওয়া হল।
বিকল্প
ঙ) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। (MCQ) ১x৫=৫
১) আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল-
i)গাছের ডাল ii) ভোতা পাথর iii) ছুঁচালো পাথর iv) কুঠার
২) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হল-
i) আগুন ii) ঢাকা iii) বাড়ি
৩) ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রামকেন্দ্রিক সভ্যতা হল-
i) সিন্ধু সভ্যতা ii)মেহেরগড় সভ্যতা iii) মেসোপটেমিয়া সভ্যতা
৪) হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান-
i) মুদ্রা ii) লিপি iii) সিলমোহর iv) মূর্তি
৫) সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া যায়-
i) পূর্ব ইউরোপে ii)পূর্ব আফ্রিকায় iii) পশ্চিম আফ্রিকায়
৬) হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়-
i)১৯২১ খ্রিস্টাব্দে ii) ১৯২২ খ্রিস্টাব্দে iii)১৯২৯ খ্রিস্টাব্দে iv) ১৯৭৪ খ্রিস্টাব্দে
৭) মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হত-
i)লাল কাপড় ii) সাদা কাপড় iii) শাল জড়িয়ে
↳ অতিরিক্ত দুটি প্রশ্ন দেওয়া হল।
নিচে উত্তরগুলো দেওয়া হলো
ক)
১) মৃতের স্তূপ।
২) সিন্ধু সভ্যতা।
৩) নব্য প্রস্তর যুগ।
৪) অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেকটাস, হোমো স্যাপিয়েন্স।
৫) ১৯২১ খ্রিস্টাব্দে।
or,
প্রথম গৃহপালিত পশু কুকুর এবং সর্বশেষ গৃহপালিত পশু গরু।
খ)
১) হরপ্পা সভ্যতার শহরগুলোর পশ্চিম দিকে উঁচু ঢিবির ওপর দুর্গ বা নগরদুর্গ ছিলো, যা সিটাডেল নামে পরিচিত।
২) হরপ্পা সভ্যতার নিজস্ব লিপি ছিল, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তাই এই সভ্যতাকে প্রায়-ইতিহাসের সভ্যতা বলা হয়।
অথবা,
হোমো স্যাপিয়েন্স-দের মস্তিষ্ক ছিল অনেক উন্নত। তারা বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করতে পারত।
গ)
১) মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটি ছিল সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য। এটি ১১.৮৮ মিটার দীর্ঘ, ৭.০১ মিটার চওড়া এবং ২.৪৩ মিটার গভীর ছিল। স্নানাগারের চারদিকে সিঁড়ি এবং ছোট ছোট ঘর ছিল। মনে করা হয়, এটি ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হত।
২)
অথবা,
ভীমবেটকা হলো ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটিতে প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র এবং শিলাখোদাইয়ের নিদর্শন রয়েছে। এই স্থানটি আদিম মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে।
৩) মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা। এখানে প্রথম কৃষিকাজ শুরু হয়েছিল। এই সভ্যতার মানুষজন স্থায়ী বসতি স্থাপন করে এবং বিভিন্ন ধরনের কৃষিকাজ ও পশুপালন করত।
৪) পাথরের যুগ হলো প্রাগৈতিহাসিক যুগের সেই সময়কাল, যখন মানুষ পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত। এই যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়: পুরনো পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, এবং নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগে মানুষ শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। মধ্য পাথরের যুগে তারা ছোট ছোট পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতে শেখে। নতুন পাথরের যুগে কৃষিকাজ ও পশুপালন শুরু হয়।
ঘ)
১) হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল অত্যন্ত উন্নত। শহরগুলো গ্রিড পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, যেখানে রাস্তাগুলো সমান্তরালভাবে একে অপরকে ছেদ করত। শহরগুলোতে উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্নানাগার ছিল।
২) আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছিল। এর ফলে তারা ১) শীত থেকে রক্ষা পেতে শুরু করে। ২) মাংস পুড়িয়ে খেতে শেখে। ৩) বন্য পশুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। ৪) গুহার ভেতরে আলো করতে সক্ষম হয়।
৩) হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। তবে কিছু সম্ভাব্য কারণ হলো: ১) প্রাকৃতিক দুর্যোগ, ২) নদীর গতিপথ পরিবর্তন, ৩) আর্যদের আক্রমণ, ৪) জলবায়ুর পরিবর্তন।
৪) প্রাচীন ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ প্রথমে যাযাবরের মতো জীবনযাপন করত। তারা শিকার ও ফলমূল সংগ্রহ করে খাদ্য জোগাড় করত। ধীরে ধীরে তারা কৃষিকাজ ও পশুপালন শেখে এবং স্থায়ী বসতি স্থাপন করে।
৫) সিন্ধু সভ্যতার মানুষদের সামাজিক জীবন ছিল উন্নত। তারা শান্তিপূর্ণ জীবনযাপন করত এবং বিভিন্ন ধরনের শিল্পকর্মে দক্ষ ছিল। তাদের অর্থনৈতিক জীবন ছিল কৃষি ও বাণিজ্যনির্ভর। তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করত এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত।
ঙ)
১) ii) ভোঁতা পাথর।
২) i) আগুন।
৩) ii) মেহেরগড় সভ্যতা।
৪) iii) সিলমোহর।
৫) ii) পূর্ব আফ্রিকায়।
৬) i) ১৯২১ খ্রিস্টাব্দে।
৭) iii) শাল জড়িয়ে।
Declaration: Use Numeric UI font to get the Bengali font perfectly . Select the text and touch the 'Read Aloud ' option and set the speed at '3' to listen the whole text as one is telling you story and get better understanding.

.png)