চতুর্থ শ্রেণী
আমাদের পরিবেশ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
1. জড় পদার্থ কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর- যারা শ্বাস নিতে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, নিজে থেকে আকারে বড় হতে পারেনা ,তাদের জড় পদার্থ বলে ।
যেমন -ইট ,বই, চেয়ার, টেবিল ইত্যাদি।
2. জীব কাকে বলে ?
উত্তর-যারা জায়গা পরিবর্তন করতে পারে, শ্বাস নিতে ও ছাড়তে পারে, তাদের জীব বলে। যেমন- গরু, ছাগল ,ফড়িং, কাঠবিড়ালি ইত্যাদি।
3. জীবের জন্ম মৃত্যু হয় - (ঠিক / ভুল )
উত্তর -ঠিক।
4. নিচের কোনটি জীব নয়? (বট ,পাইন ,ধান )
উত্তর-ধান
5. কোন প্রাণী গন্ধ শুঁকে খায়?
উত্তর -বিড়াল ।
6. দুটি ডিম পাড়া জীবের নাম লেখ।
উত্তর -হাঁস ,মুরগি।
7. দুটো জায়গা পরিবর্তন করা জীবের নাম লেখ।
উত্তর- মৌমাছি ,গোবরে পোকা ইত্যাদি ।
8. ডিম ফুটে বাচ্চা বের হয় এরকম দুটি জীবের নাম লেখ।
উত্তর -হাঁস, মুরগি ।
9. কোনটি জীব নয়- (শুকুন/ মাছরাঙ্গা/ নদী)
উত্তর-নদী
10. ব্যাঙের খাদ্য কি?
উত্তর- পোকামাকড়
11. কোন প্রাণী গাছের উঁচু ডল এর পাতা খেতে পারে?
উত্তর -জিরাফ
12. স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখ;
উত্তর- শ্যাওলা
13. জলের নিচে জন্মায় এমন একটি গাছের নাম লেখ।
উত্তর- পদ্ম, শালুক
14. জলে ভাসমান একটি গাছের নাম লেখ ।
উত্তর- কচুরিপানা ।
15. শুকনো মাটিতে জন্মায় এমন একটি গাছের নাম লেখ।
উত্তর- বাবলা ,ফনিমনসা ইত্যাদি।
16. পাহাড়ি জায়গায় জন্মায় এমন একটি গাছের নাম লেখ ।
উত্তর -পাইন
17. বালিতে জন্মায় এমন একটি গাছের নাম লেখ।
উত্তর- ক্যাকটাস, ফনিমনসা ইত্যাদি।
18. নোনা জলের পাশে জন্মানো একটি গাছের নাম লেখ।
উত্তর -নারকেল ,সুন্দরী ইত্যাদি
19. তুলো কোন গাছ থেকে পাওয়া যায় ?
উত্তর- শিমুল
20. পলাশ গাছে কি রঙের ফুল ফোটে ?
উত্তর- আগুন রঙা।
21. গরান গাছের কোনটি কাজে লাগে?- (ফুল/ফল /কান্ড)
উত্তর -কান্ড অর্থাৎ কাঠ
22. দার্জিলিং এ কোন গাছটি দেখতে পাওয়া যাবে?- (বাবলা/ ফনিমনসা/ পাইন)
উত্তর -পাইন
23. কাঁটা আছে এমন একটি গাছের নাম লেখ।
উত্তর -বাবলা, ফনিমনসা
24. দুটো লতানো গাছের নাম লেখ
উত্তর-লাউ কুমড়া
25. একটি বিষাক্ত গাছের নাম লেখ ।
উত্তর; বিছুটি
26. ফুল ফল হয় না এমন একটি গাছের নাম লেখ ।
উত্তর-ফার্ন
27. কাঠ পাওয়া যায় এমন একটি গাছের নাম লেখ।
উত্তর আম,জাম, শাল ,সেগুন ইত্যাদি।
28. বুকে হেঁটে চলে এরকম দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর -সাপ, টিকটিকি, গিরগিটি।
29. শিরদাঁড়া আছে এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর- পাখি ,মানুষ
30. মেরুদন্ড নেই এমন দুটি প্রাণীর নাম লেখ।
উত্তর -আরশোলা ,কেঁচো
31. নিচের কোনটি শিরদাঁড়া দেখা যায় না ।- (বিড়াল /টিকটিকি/ চিংড়ি)
উত্তর -চিংড়ি
32. কোন প্রাণী গায়ে আঁশ দেখা যায় না ।- (সাপ /মাছ/ হাতি )
উত্তর -হাতি
33. কেঁচো এবং সাপের মধ্যে একটি মিল একটি অমিল লেখ ।
উত্তর ঃ
মিল -কেঁচো বুকে হেঁটে চলে সাপ বুকে হেঁটে চলে ।
অমিল- সাপের গায়ে আঁশ দেখা যায় কিন্তু কেঁচোর গায় আঁশ দেখা যায় না।
34. কচ্ছপ এবং ব্যাঙের মধ্যে একটি মিল এবং একটি অমিল খুঁজে লেখ ।
উত্তর ঃ
মিল- কচ্ছপ জলজ প্রাণী জলজ প্রাণী ।
অমিল- কচ্ছপের দেহটি শক্ত খোল দিয়ে ঢাকা ব্যাঙের দেহটি নরম চামড়া দিয়ে ঢাকা ।
35. কাতলা মাছ এবং চিংড়ি মাছের মধ্যে একটি মিল এবং অমিল খুঁজে লেখ।
মিল- কাতলা মাছ এবং চিংড়ি মাছ উভয়ই জলজ প্রাণী।
অমিল (১)-কাতলা মাছের রক্ত লাল রঙের। চিংড়ি মাছের রক্ত সাদা। রঙের ।
(২)কাতলা মাছের মেরুদন্ড দেখা যায় ।চিংড়ি মাছের মেরুদন্ড দেখা যায় না।
36. বস্তু কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : আমরা চারপাশে যা যা জিনিস দেখতে পাই তাদের বস্তু বলে।
যেমন—কাঠ, বাড়ি, টেবিল, বই ইত্যাদি।
37. পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে।
যেমন- লােহার পেরেক, এখানে লোহ বস্তু।
38. পদার্থ বা বস্তু রাখতে হলে কি লাগে?
উত্তর : জায়গা।
39. পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে ?
উত্তর : কঠিন, তরল, গ্যাসীয়।
40. কোনটি ঠিক—(1) তরল পদার্থের নিজস্ব আকার আয়তন আছে।
(1) তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে।
(iii) গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই।
(iv) গ্যাসীয় পদার্থ গড়িয়ে যায়।
(v) তরল পদার্থ ছড়িয়ে পড়ে।
(vi) কঠিন পদার্থের নিজস্ব আকার আছে।
উত্তর : (1) ভুল, (ii) ঠিক, (i) ঠিক, (iv) ভুল, (v) ঠিক, (v) ঠিক।
41. বাঁদিকের সঙ্গে ডানদিক মিল করা ;
(i) কঠিন (i) দুধ
(ii) ধোঁযা (ii) তরল
(iii) গ্যাসীয়। (iii) কাঠ
উত্তর : কঠিন → কাঠ, তরল → দুধ,
গ্যাসীয় → ধোঁয়া।
42. নর্মদায় কোন পাউডার দেওয়া হয়?
উত্তর -ব্লিচিং পাউডার।
43. যে জিনিস যত ভারী তার ভর তত (বেশী/কম)
উওর - বেশী।
44. কিসের সাহায্যে ভর মাপা হয়।
উত্তর ঃ দাঁড়িপাল্লা
45. তরলের ভর আছে/কাঠিনের ভর আছে/গ্যাসের আকার নেই।(কোনটি ঠিক নয়)
উত্তর - গ্যাসের আকার নেই।
46. এক ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে কিছু গ্যাস বার করলে সেটি - (হালকা হবে/একই থাকবে/ভারী হবে)
উত্তর - হালকা হবে।
47. বাতাস হল—তরলের মিশ্রণ/গ্যাসীয় মিশ্রণ/কোনটি নয়।
উত্তর : গ্যাসীয় মিশ্রণ।
48. জলীয় বাষ্প কোথায় থাকে—জলে/বাতাসে।
উত্তর- বাতাসে।
49. কোনটি ঠিক
(i) জ্ল ফুটলে বাম্প তৈরি হয়।
(ii) জল যখন কঠিন হয় তখন তাকে বরফ বলে।
(iii) বাম্প থেকে তাপ কথাটি এসেছে।
(iv) বাম্প থেকে জল পাওয়া যায়।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (ii) ঠিক, (iv) ঠিক।
50. জল কয়টি অবস্থায় থাকতে পারে ? কি কি?
উত্তর : তিনটি। (i) কঠিন, (ii) তরল, (iii) গ্যাসীয়।
51. জল জমে —— হয়।
উত্তর-বরফ
52. বরফ গলে -- হয়।
উত্তরঃ জল।
53. তরলকে ফোটালে -- পাওয়া যায়।
উত্তর : বাস্প পাওয়া যায়।
54. তুমি রৌদ্রে একটি ভিজে পােশাক শুকাতে দিলে। কিছুক্ষণ পর ওটা শুকিয়ে গেল অর্থাৎ জলটা----হলো।
উত্তর : বাস্প হল।
55. শিলা মানে --।
উত্তর : পাথর।
56. বৃষ্টির জলের সঙ্গে পাথর পড়ে তাকে আমরা কি বলি?
উত্তর : শিলা পডেছে বলি।
57. ঐ শিলা জলের কোন অবস্থা ?
উত্তর : কঠিন।
58. মিশ্রণ কি?
উত্তর : দুই বা তার বেশী পদার্থ মিশে যাওয়াকে বলি মিশ্রণ।
59. ধানের খােসা কে -- বলি।
উত্তর : তুষ বলি।
60. চাল থেকে তুষ এবং কাকড় আলাদা করা হয় কি দিয়ে?
উত্তর : কুলো।
61. মুড়ি আর মুড়ির গুড়াে কিসের দ্বারা আলাদা করবে?
উত্তর : চালুনি।।
62. ভারী জিনিস থিতিয়ে পড়ে। ভেসে ওঠে।
উত্তর : থিতিয়ে পড়ে।
63. এক থালা নুন জল রােদে দিলে কিছুক্ষণ পর কি হবে?
উত্তর : জল উবে যাবে—নুন পড়ে থাকবে।
64. কে কৃষকবিরােধী আন্দোলনের সময় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিল?
উত্তরঃ মহাত্মা গান্ধী।
65. কোন প্রাণীর গা কাঁটায় ভর্তি ?
উত্তর : সজারু
66. গরুর শিং কি কাজে লাগে?
উত্তর - নিজেকে বাঁচাতে
67. বাঘের ডোরাকাটা দাগ কি কাজে লাগে?
উত্তর- নিজেকে বাঁচানোর জন্য
68. নিচের কোনটি মাছ নয়? - (ন্যাদোশ /বোয়াল / ডোডো)
উত্তর -ডোডো
69. নিচে কোন প্রাণীটির গা শক্ত খোলে ঢাকা ? - (চিংড়ি /পায়রা/ শামুক)
উত্তর -শামুক
70. নিচের কোনটি পাখি নয়? - (মাছরাঙ্গা/হাঁস /সিঙ্গি)
উত্তর -সিঙ্গি
71. কোন প্রাণী পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া ?
উত্তর হাঁস
72. নিচে কোন প্রাণীর শরীরে বাতাস ভরা থলি থাকে?- (ব্যাং /শামুক /টিয়া)
উত্তর -টিয়া
73. পাখিদের শরীরে বায়ু ভরা থলি থাকলে কি লাভ হয়?
উত্তর -পাখিরা আকাশে অনেকক্ষণ উড়তে পারে ।
74. বিলুপ্ত হতে পারে এমন তিনটি প্রাণীর নাম লেখো।
উত্তর- বুনো মোষ ,গন্ডার ,সাপ ইত্যাদি
75. বাঘ বিলুপ্তির পথে যাচ্ছে কেন ?
উত্তর -(১)মানুষ জঙ্গল কেটে ফেলছে ফলে বাঘে থাকার জায়গা কমে যাচ্ছে।(২) জঙ্গলে হরিণ ,শুয়োরেরা কমে যাচ্ছে ।ফলে বাঘের খাবার কমে যাচ্ছে ।(৩)বনে চোরাশিকারির বাঘের চামড়া, নখ, হাড়ের জন্য বাঘ মেরে ফেলেছে ।এর ফলে বাঘ কমে যাচ্ছে।
76. সংরক্ষণ কি?
উত্তর- যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেইসব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা হলো সংরক্ষণ।
77. নিচে কোন প্রাণী সংরক্ষণ দরকার নেই? - (বাঘ /হরিণ /মশা)
উত্তরা-মশা
78. মরিশাস কোন মহাসাগরের দ্বীপ?
ভারত মহাসাগর/ প্রশান্ত মহাসাগর/ আটলান্টিক মহাসাগর
উত্তর -ভারত মহাসাগর
79. মরিশাস দ্বীপে কোন পাখিরা বাস করত?
উত্তর -ডোডো পাখি
80. ডোডো পাখি হারিয়ে গেল কেন?
উত্তর -বিদেশি জাহাজ এসে মরিসাস দ্বীপে ভিড় করতে লেগে ছিল ।ফলে মানুষের সাথে সাথে ইঁদুর ,কুকুর ,বানরের দল জাহাজে চলে আসতো এবং তারা ডোডো পাখি গুলিকে মেরে ফেলতে লাগলো ।এইভাবে ডোডো পাখি হারিয়ে গেল।
81. হারিয়ে গেছে এমন চারটি প্রাণীর নাম লেখ ।
উত্তর- বালি দ্বীপের বাঘ ,হিমালয়ের বামন তিতির ,ভারতে গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ।
82. নিচের কোনটি উদ্ভিদ নয় - (বট /বন তুলসী /গাংচিল)
উত্তর -গাংচিল
83. নিচের কোনটি প্রাণী নয়? - (নয়ন তারা / বিজি / বাবুই)
উত্তর -নয়ন তারা
84. লোহার পেরেক ।এখানে লোহা কি ?
উত্তর -পদার্থ
85. নর্দমায় কি পাউডার দেয়া হয় ?
উত্তর -ব্লিচিং পাউডার
86. নিচের কোনটি ছড়িয়ে পড়ে? - (তেল /জল/ গ্যাস)
উত্তর -গ্যাস
87. নিচের কোনটি গড়িয়ে যায়? - (গ্যাস /কেরোসিন)
উত্তর -কেরোসিন
88. পদার্থ কি কি কি অবস্থায় থাকতে পারে?
উত্তর -কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ।
89. যে কিছুটা জায়গা নেয় এবং কিছুটা ভর আছে ।তাকে আমরা কি বলি ?
উত্তর -পদার্থ
90. বাতাসের মধ্যে জলীয়বাষ্প থাকে তার একটা প্রমাণ দাও।
উত্তর- একটা গ্লাসে বরফ দিয়ে ঢেকে রেখে দিলে দেখা যাবে গ্নাসের বাইরে বিন্দু বিন্দু জল জমা হয়েছে ।এ থেকে প্রমাণ পাওয়া যায় বাতাসে জলীয় বাষ্প আছে।
91. জল ফুটে কি তৈরি হয়?
উত্তর -বাষ্প
92. বাষ্প থেকে জলে পরিণত হওয়াকে কি বলে ?
উত্তর -অবস্থার পরিবর্তন
93. শিলা মানে কি?
উত্তর -পাথর
94. মুড়ি এবং মুড়ির গুঁড়ো কিভাবে আলাদা করা যায়?
উত্তর -ছাঁকুনি বা চালুনির সাহায্যে।
95. চাল থেকে কাঁকর গুলো কিসের সাহায্যে আলাদা করা যায়?
উত্তর-কুলোর সাহায্যে ।
96. নুন জল যদি থানার মধ্যে দুপুরের রোদে ফেলে রেখে দেয়া হয়, কিছুদিন পর কি দেখা যাবে ?
উত্তর- নুন পড়ে থাকবে। জল উবে যাবে।
97. সমুদ্রের জল থেকে কে নুন তৈরি করেছিলেন?
উত্তর - মহাত্মা গান্ধী।
98. প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে?
উত্তর- পেটের গোলমাল ।মোটা হয়ে যাওয়া। খিদে কমে যাওয়া ।
99. গরু বিচুলি খায়।
ঠিক / ভুল
উত্তর -ঠিক
100. প্রজাপতি ফুলের মধু খায় ।
ঠিক / ভুল
উত্তর- ঠিক
101. টিয়া দাঁত দিয়ে খায়।
ঠিক / ভুল
উত্তর- ভুল
102. দাঁতের বেশিরভাগ অংশ-
মাড়ির ভিতরে থাকে/ বাইরে থাকে
উত্তর- মাড়ির ভেতরে থাকে ।
103. দিনে কতবার দাঁত মাজা উচিত ?
উত্তর -দুবার।( একবার খাওয়ার আগে একবার খাবার পর)
104. খাদ্য দিয়ে বাঁদিকের সঙ্গে ডান দিক মিল করাে।
বিড়াল. ফুলের রস
প্রজাপতি বিচলি।.
গরু মাছ.
ফড়িং ঘাস
উত্তর ঃ গরু — বিচলি, বিড়াল → মাছ, প্রজাপতি → ফুলের রস, ফড়িং— ঘাস।
105. ব্যাং এর দাঁত আছে/নেই।
উত্তর নেই
106. টিয়া চিবিয়ে খায়/ ঠোট দিয়ে খায়।
উত্তরঃ ঠোট দিয়ে খায়।
107. দাঁত ভাল রাখতে হলে দিনে কত বার দাঁত মাজতে হবে?
উত্তরঃ দু-বার।
108. শরীরের মধ্যে কঠিন অংশ—হাড়/দাঁত/নখ।
উত্তর : দাঁত।
109. দাঁতের বেশিরভাগ অংশ মাড়ির ভিতর থাকে/বাইরে থাকে।
উত্তরঃ মাড়ির ভিতর থাকে।
110. মানুষের শরীরে কত রকম দাঁত থাকে?
উত্তরঃ চাররকম।
111. জন্মের সময় দাঁত থাকে/ থাকে না।
উত্তর : থাকে না।
112. জন্মানাের কত দিন পর দাঁত বের হয় ?
উত্তরঃ সাধারণত : ছয় মাস পর।
113. দুধ দাঁত কোন গুলিকে বলা হয়?
উত্তর : প্রথম যে দাঁতগুলি ওঠে সেগুলিকে দুধ দাঁত বলে।
114. দুধ দাঁতগুলি কতবছর বয়স অবধি থাকে?
উত্তর- ছয় বছর থেকে বারো বছর।
115. দাঁত দিয়ে আমরা কি করি।
উত্তর : খাবার ভেঙে টুকরাে করি।
116. খাদ্য কে হজম ও দলা পাকতে সাহায্য করে কে?
উজ । লালারস।
117. লালারস কোথা থেকে বের হয় ?
উত্তর : লালাগ্রন্থি থেকে।
118. লালাগ্রন্থি কোথায় থাকে?
উওর : মুখের আশেপাশে।
119. বিষম লাগা বলতে কি বুঝি?
উত্তর : তাড়াতাড়ি খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যাওয়া।
120. খাদ্যনলের নীচের দিকে অংশটিতে খাদ্য জমা রাখা হয় তার
নাম কি?
উত্তর : পাকস্থলি।
121. মানুষের শরীরের কোনটি নাম অন্ত্র।
উত্তর : পাকস্থলির পর অর্থাৎ নীচে যে প্যাঁচানাে নলের মতাে অংশ।
122. অন্ত্রের পাশে আর একটি হজমঘর থাকে তাকে কি বলে ?
উত্তর : ক্ষুদ্রান্ত্র ।
123. ২০খাবার হজমের পর কোথায় জমা হয় ?
উওর : মলাশয়ে।
124. কি ধরনের আমাদের খাবার খাওয়া উচিত?
উত্তরঃ যে ধরনের খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে।
125. কোন কোন খাবার চোখের পক্ষে ভাল?
উত্তর : শাকসবজি, গাজর, পাকা পেঁপে।
126. কোন কোন খাবার দাঁত ও মাড়ি ভাল রাখে?
উত্তর : টক জাতীয় ফল, যেমন—লেবু, তেঁতুল।
127. কাজ করার জন্য—প্রয়ােজন।
উত্তর : শক্তি
128. শক্তি আসে কোথা থেকে।
উত্তর : খাবার থেকে।
129. শরীর ঠিক রাখতে হলে কোন কোন খাবার দরকার ?
উত্তরঃ সুষম খাবার।
130. সুষম খাবার কত ধরনের ?
উত্তরঃ চার ধরনের যেমন—দানা জাতীয়, সবজি জাতীয়, বাদাম, তেল
জাতীয়। মাছ, মাংস, ডিম জাতীয়।
131. দানা জাতীয় খাবার কোনটি-রুটি/মাছ/ পেয়ারা।
উত্তরঃ রুটি।
132. সুষম খাবার কেমন হওয়া উচিত সেটা কিসের উপর নির্ভর করে ?
উত্তরঃ বয়স এর উপর।
133. সবজি জাতীয় খাবার হল—পেয়ারা/ঘি/রুটি।
উত্তরঃ পেয়ারা।
134. দুধপাই—প্রাণী/উদ্ভিদ থেকে।
উত্তরঃ প্রাণী থেকে।
135. উদ্ভিদ কি ভাবে খাবার তৈরি করে?
উত্তরঃ মূল দিয়ে মাটি থেকে জল আর কিছু খাবার তৈরি উপাদান নেয় ।তারপর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় ।আর সূর্যের আলাে নিয়ে খাবার তৈরি করে।
136. উদ্ভিদ কোথায় খাবার তৈরি করে?
উত্তর : পাতায়।
137. উদ্ভিদ খাবার তৈরির সময় কোন গ্যাস তাগ করে ?
উত্তরঃ অক্সিজেন।
138. সূর্যের আলাে গাছের কখন প্রয়ােজন হয়—জল পড়লে/
শীতকালে/খাবার তৈরি করলে।
উত্তরঃ খাবার তৈরি করলে।
139. গাছ খাদ্য জমিয়ে রাখতে পারে?
উত্তরঃ পারে।
140. কোনটি ছোঁ মেরে শিকার করে না—মাছ রাঙ্গা/চিল/শকুন
উত্তরঃ শকুন।
141. আমরা যখন শ্বাসনিই তখন বাতাস কোথায় জমা হয় ?
উত্তরঃ ফুসফুসে।
142. শ্বাস ছেড়ে দেওয়াকে বলে নিঃশ্বাস ঠিক/ভূল।
উত্তরঃ ঠিক।
143. কোনটি নিঃশ্বাসের পথ—(i) নাক শ্বাসনালি -ফুসফুস
(ii) ফুসফুস-শ্বসনালি -নাক
উত্তরঃ (ii) ফুসফুস-শ্বাসনালি -নাক
144. কেঁচোর গর্তে জল ঢুকে গেলে কেঁচো তে উপরে উঠে
উওর : শ্বাস নেবার জন্য।
145. কোন মাছ কে জল থেকে তুললে অনেক্ষণ বেঁচে থাকে।
উত্তরঃ শােল, ল্যাটা, কই, মাগুর, শিঙি মাছ।
146. ফুসফুসে ক্ষতি হয়েছে কখন বােঝা যাবে?
উত্তর : শুলে কাশি, বুকে কস্ট, দম নিতে কষ্ট হৰে।
147. কি করলে ফুসফুস ভাল থাকবে?
উত্তর : নিয়মিত শ্বাস ব্যারাম, মুক্ত বাতাসে ছুটোছুটিকরতে হবে। কল কারখানা থেকে দূরে থাকতে হবে।
148. সোনার কেল্লা সিনেমায় কোন জীবকে দৌড়াতে দেখা যায়?
উত্তর-উট
149. বাতাসে আছে এমন পাঁচটি গ্যাসের নাম লেখাে।
উত্তর : নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয়গ্যাস, কার্বন-ডাই-অক্সাইড,
150. কোন গ্যাস বাতাসে সবচাইতে বেশী আছে?
উত্তর : নাইট্রোজেন।
151. ঋতু মিল করাে :
(i) বৈশাখ-জৈষ্ঠ (i) বর্ষাকাল
(ii) আষাঢ়-শ্রাবণ। (ii) গ্রীষ্মকাল।
(iii) ভাদ্র-আশ্বিন। (iii) শরৎ কাল।
(iv) কার্তিক-অগ্রহায়ণ (iv) শীত কাল।
(v) পৌষ-মাঘ (v) হেমন্ত কাল।
(vi) ফাল্গুন-চৈত্র (vi) বসন্ত কাল।
উত্তর : (i) → (ii), (ii) → (i), (iii) ⇒ (iii),
(iv) ⇒ (v), (v) (iv), (v) — (vi)
152. কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে?
উত্তর : শীতকালে।
153. কোন ঋতুতে খুব গরম হয়?
উত্তর : গ্রীষ্মকালে।
154. কোন সময় শীত পড়ে ? সেটি কি কি মাস?
উত্তর : শীতকালে অর্থাৎ পৌষ, মাঘ মাসে।
155. কোন ঋতুতে জুই ফুল ফোটে?
উত্তরঃ গ্রীষ্ম ঋতুতে।
156 . কাশফুল কোন ঋতুতে ফোটে।
উত্তর : শরৎ ঋতুতে।
157. শিবের গাজন কোন ঋতুতে হয় ?
উত্তরঃ বসন্ত ঋতুতে।
158. চিড়িয়াখানায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম করাে।
উত্তরঃ বাঘ, সিংহ, হরিণ, ময়ুর, হাতি।
159. পাহাড়ে চুড়ায় উঠলে শ্বাসকষ্ট হয় কেন?
উত্তর : ঘনে বাতাস কম থাকে আর তাতে অক্সিজেন কম থাকে।
160. বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকতে -
কম সময় লাগে/ বেশি সময় লাগে।
উত্তরঃ বেশী সময় লাগে।
161. বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশী/কম থাকে।
উত্তর -বেশি থাকে
162. চিড়িয়াখানায় সাপ কোথায় থাকে?
উত্তর : খোপের ভিতর।
163. চিড়িয়া খানায় বাঘ কোথায় থাকে?
উত্তর : খাঁচার ভিতর।
164. রেড় পাণ্ডা কোথায় দেখা যায় ?
উত্তর : দার্জিলিঙে।
165. তালগাছে কোন পাখি বাঁসা বাঁধে?
উত্তরঃ বাবুই পাখি।
166. কলমি শাক পুকুর ধাৱে হয়—ঠিক/ভুল।
উত্তরঃ ঠিক।
167. কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকত?
উত্তরঃ মধ্যপ্রদেশের জালে।
168. বাসস্থান দিয়ে বাঁ দিকের সঙ্গে ডানদিক মল করাে :
(i) উকুন (i) গাধার পিঠে
(i) কৃমি। (ii) পোকা
(iii) খাবারে নালীতে। (iii) মাথার চুলে
উত্তর : (i)+ (ii), (ii)+ (iii), (iii)+ (i)
169. ম্যালেরিয়া হল—জায়গার নাম/জ্বরের নাম/জীবের নাম।
উত্তর -জ্বরের নাম
170. বাতাসে কোন গ্যাস টা বেশি আছে ?
উত্তর -নাইট্রোজেন
171. ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তরঃ রক্তে।
172. মরুভূমিতে শুধু কাঁটা গাছ দেখা যায়—ঠিক/ভুল।
উত্তর ঠিক
173. প্রবাল প্রাচীর দেখা যায় পাহাড়ের নীচে সমুদ্রের নীচে/মাটির |
উত্তরঃ সমুদ্রের নীচে।
174. ভারতীয় সিহে কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ গুজরাটে গির অরণ্যে।
175. বামদিক ডানদিক মিল করাে :
(i) বাঘ (i) ঘরের চালের নীচে
(ii) কাক (ii) কাদা জলে।
(iii) কচ্ছপ (iii) আস্তা কুঁড়ে।
(iv) চড়াই পাখি (iv) নােংরা ঘরে।
(v) আরশােলা (v) ঘরের দেওয়ালে।
(vi) টিকটিকি (vi) নদীর ধারে।
(vii) গােসাপ (vii) জলের নীচে।
উত্তর : (i) – (ii), (ii) – (iii), (iii)- (vii), (iv) – (i), (v) – (iv) ,(vi) – (v), (vii) (vi)
176. জলাভূমি বুজিয়ে কি হচ্ছে?
উত্তর : ঘরবাড়ি।
177. আকাশ থেকে সুন্দরবন কে কেমন দেখায়?
উত্তর : মাথার টাকের মতাে।
178. মানুষ কু-সংস্কারের বশে কোন গাছ কেটে ফেলে?
উত্তর ঃ শিমুল।
179. রবীন্দ্র সেতু কোন নদীর উপর আছে?
উত্তর : হুগলি নদী।
180. রবীন্দ্র সেতু কোন দুটি শহরকে যােগ করেছে?
উত্তর ঃ হাওড়া এবং কলকাতা।
181. সাঁতরাগাছি কোন জেলায়?
উত্তর ঃ হাওড়া জেলায়।
182. সাঁতরাগাছিতে কি কি জাতের হাঁস দেখা যায় ?
উত্তরঃ পিনটেল, হুইসলিং টীল।
183. গােলপার্কের লেকে কি দেখা যায় ?
উত্তর : মাছ।
184. কোন গাছ কুসংস্কারে বসে কেটে ফেলা হচ্ছে?
উত্তর -শিমুল গাছ
185. মুগা রেশম উত্তর কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর আসাম
186. জলদাপাড়া জঙ্গলে নামী জন্তুটার নাম কি ?
উত্তরঃ এক শৃঙ্গ গন্ডার।
187. এই অঞলের মধ্যে কি নদী বইছে?
উত্তরঃ হলং নদী।
188. জলদাপাড়া অরণ্যের পাশে-কি নদী আছে?
উত্তর : তাের্সা নদী।
189. তােসা নদী উৎপন্ন হয়েছে-
দার্জিলিং/ভুটান/চীন।
উত্তর :/ ভুটান।
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
প্রশ্ন ঃ সকাল বেলায় ছায়া পড়ে—পূর্বে/পশ্চিমে/দক্ষিণে।
উত্তরঃ পূর্বে।
প্রশ্ন ঃ . যখন ছায়ার দৈর্ঘ্য ছােট হয় তখন সূর্য মাথার উপর/মাথার পাশে থাকে।
উত্তর : মাথার উপর।
প্রশ্ন ঃ রাতের সূর্যকে দেখতে পাইনা কারণ—
সূর্যের আলাে ফুরিয়ে যায়।/পৃথিবী ঘােরার জন্য/পৃথিবী স্থিতিশীল।
উত্তর : পৃথিবী ঘােরার জন্য।
প্রশ্নঃ কোনটি ঠিক : (i) সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে।
(ii) পৃথিবী সূর্যের চারিদিক ঘুরছে।
(iii) পৃথিবী যে অংশে আলাে পায় সেটা দিন হয়।
(iv) পৃথিবীর অর্ধেক যখন দিন হয় তখন অর্ধেক রাত্রি হয়।
(v) ভাের বেলায় আলাে ঝলমল থাকে।
(vi) দিনের শেষ রাতের শুরু কে ভোর বলে।
(vii) চাঁদের নিজস্ব আলাে আছে।
উত্তর : (i) ভুল, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক, (v) ভুল, (vi) ভুল (vi) ভুল।
প্রশ্ন -. চাঁদ কার আলােয় আলোকিত-
সূর্য/ গ্রহ/উপগ্রহ।
উত্তর : সূর্য।
প্রশ্ন - চাঁদের গায়ে কালাে দাগগুলিকে কি বলা হয়।
উত্তর -কলঙ্ক
প্রশ্নঃ- চাঁদ একটি
গ্রহ/উপগ্রহ।
উত্তর- উপগ্ৰহ
প্রশ্ন : ঠিক ভুল লেখাে : (i) চাঁদের দুই পিঠই আমরা দেখতে পাই।
(ii) চাঁদ পৃথিবীর চারিদিকে পাক খায়।
(iii) পৃথিবী চাঁদের চারিদিকে পাক খায়।
(iv) অমাবস্যার রাতে চাঁদকে গােল খােয়।
(v) চাঁদের একটা পিঠ সব সময় আলােকিত থাকে।
উত্তরঃ i) ভুল, () ঠিক, (ii) ভুল, (v) ভুল, (v) ঠিক।
প্রশ্ন - কোন রাতে চাঁদকে গোল দেখায়?
উত্তর : পূর্ণিমাররাতে।
প্রশ্নঃ অমাবস্যাররাত্রে চাঁদকে দেখতে পাই না কেন?
উত্তরঃ চাঁদ অমাবস্যার রাত্রে পৃথিবীর উল্টো দিকে থাকে।
প্রশ্ন :সপ্তর্ষিমণ্ডল কোন চিহ্নের মত?
উত্তরঃ (?) অর্থাৎ প্রশ্ন চিহ্নের মতাে
প্রশ্নঃ সপ্তর্ষিমণ্ডল কয়টি তারা নিয়ে গঠিত?
উত্তর : সাতটি।
প্রশ্ন : ১৩, ক্রতু, পুলহ, অত্রি, মরীচি, আঙ্গিরা, বশিষ্ট পুলস্তা কে পর পর ঠিককারে লেখাে।
উত্তরঃ ক্রতু, পুলহ, পুলস্তা, অত্রি,, আঙ্গিরা, বশিষ্ঠ মরীচি।
প্রশ্ন: কোনটি ঠিক /কৌনটি ভুল লেখাে :
(i)অরুন্ধতী বশিষ্টের স্ত্রী।
(ii) তারাগুলি মিটমিট করে।
(iii) সূর্য একটি নক্ষত্র
(iv) বৃহস্পতির বারােটি উপগ্রহ আছে।
(v) ধ্রুবতারা জায়গা পাল্টায় না
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ভূল, (v)ঠিক
প্রশ্ন : বশিষ্টের কাছাকাছি থাকে তার স্ত্রী________
উত্তরঃ অরুন্ধতী
প্রশ্ন- মহাকাশে যান পাঠাতে কি ব্যবহার করতে হয় ?
উত্তর /রকেট
প্রশ্ন -কে বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় এবং দিনরাত হয়?
উত্তর- আযভট্ট
প্রশ্ন -দূরবীন কে আবিষ্কার করেছিল?
উত্তর - গ্যালিলিও
প্রশ্ন-যে তারাটি বৈশিষ্ট্যের কাছাকাছি থাকে তার নাম-
অরুন্ধতী / ধ্রুবতারা
উত্তর অরুন্ধতী
প্রশ্ন : দূরত্ত্ব অনুসারে গ্রহগুলির নাম লেখাে।
উত্তর বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
প্রশ্ন কত দিন আগে দূরবীন আবিষ্কার হয়েছে?
উত্তর প্রায় 400 বছর আগে
প্রশ্ন- গ্যালিলিও চাঁদ সম্পর্কে কি বলেছিলেন?
উত্তর- চাঁদ পৃথিবীর মতো গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু।
প্রশ্ন : পৃথিবী ও সূর্যের মাঝের গ্রহটি কী কী?
উত্তর বুধ ও শুক্র গ্রহ
প্রশ্ন - বলয় গ্রহ নামে পরিচিত কোনটি?
উত্তর - শনি
প্রশ্ন : ২৫. চাঁদে প্রথম যাত্রী - (মানুষ/ বিজ্ঞানী /কুকুর)
উত্তর- কুকুর
প্রশ্ন -চাঁদে প্রথম মানুষ কে গিয়েছিলেন—
উত্তর-নীল আর্মস্ট্রং
প্রশ্ন-চাঁদের প্রথম যাত্রী কুকুরটির নাম কি ছিল?
উত্তর -লাইকা
প্রশ্ন -ভারতে প্রথম মহাকাশচারীর নাম কি?
উত্তর : রাকেশ শর্মা
প্রশ্ন -মঙ্গল গ্রহের সন্ধানী যানটির নাম কি?
উত্তর কিউরিসিটি রোভার,
প্রশ্ন- শনিগ্রহের সন্ধানে কোন যান গেছে?
উত্তর : ক্যাসিনি
প্রশ্ন -ইনস্যাট কি?
উত্তর : আমার দেশের পাঠান কতকগুলি কৃত্রিম উপগ্রহের নাম।
প্রশ্ন : কৃত্রিম উপগ্রহ গুলি পৃথিবীর চারদিকে ঘােরে—(ঠিক/ভুল)
উত্তর : ঠিক।
প্রশ্ন : নদীর পাড়ে বা কাছাকাছি বাস করলে কি সুবিধা হত?
উত্তর : জল পাওয়া যেত। চাষবাস করা হত। নদী দিয়ে যাতায়াত করা হতাে নৌকার দ্বারা। ব্যাবসা বাণিজ্যের সুবিধা হত।
প্রশ্ন : কোন মাটিতে ভাল চাষ হয়-
এঁটেল। বেলে/ পলি।
উত্তর : পলিমাটি
প্রশ্ন; কোথায় লোহাকে আগুনে নরম করে পেটাতে দেখেছো ?
উত্তর -কামার শালা
প্রশ্ন : যে পাথর টিকে ঠোকাঠুকি করে আগুন জ্বালানাে হতাে সেই পাথরে নাম কি?
উত্তর : চকমকি পাথর।
প্রশ্ন : কোনটি ঠিক লেখাে :
(1) আগুন শীত থেকে বাঁচাল।
(1) আগেকার মানুষ আগুনে খাদ্য পুড়িয়ে নিত।
(ii) আগুনে পুড়িয়ে মাটি শক্ত করা হতাে।
(iv) আগুন কে পুরােনাে দিনের মানুষ ভয় করতাে।
(v) কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে।
উত্তর : (1) ঠিক, (i) ভুল, (iii) ঠিক, (iv) ভুল, (v) ঠিক।
প্রশ্ন : কোথায় পােড়া মাটির মন্দির দেখা যায় ?
উত্তরঃ বিষ্ণুপুরে।
প্রশ্নঃ . কখন সবাই এক সঙ্গে গাছ লাগায় ?
উত্তর : অরণ্য সপ্তাহে।
প্রশ্ন :নদীর ধার কি গাছ লাগান হয় ?
উত্তর : গেওয়া, সুন্দরী।
প্রশ্ন ঃ গাছ আমাদের কি উপকার করে?
উত্তর -গাছ জ্বালানি দেয়। অক্সিজেন দেয়। ছায়া দান করে। বাতাসে কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয়। ঔষধ দেয়।
প্রশ্ন -কখন থেকে গাছের গুরুত্ব বেড়ে গেল।
উত্তর ঃ কৃষি কাজ শেখার পর।
প্রশ্ন জ্বরের ঔষধ তৈরি হয় গাছের–
ছাল/মূল/কাণ্ড/পাতা থেকে।
উত্তর -গাছের ছাল থেকে
প্রস্থ- মানুষ প্রথম থেকেই পশুকে পােষ মানাতে শিখেছিল—ঠিক/ভুল
উত্তর -ভুল
প্রশ্ন -ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো !
উত্তর- সকল উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় সেগুলিকে ভেষজ উদ্ভিদ বলে।
প্রশ্ন- কোনটি ঔষধি গাছ—
আম/ খেজুর/তুলসী।
প্রশ্ন - মানুষ প্রথম থেকেই মাংস খেত—ঠিক/ভুল।
উত্তর ভুল। (ফলমূল খেত)।
প্রশ্ন-মানুষ কেন পশুকে পােষ মানালাে ?
উত্তর - খাবারের সুবিধার জন্য।
প্রশ্ন হাঁস মুরগি মতাে পাখিদের পােষ মানতে হয়েছিল কেন ?
উত্তর : সারা বছর ডিম ও মাংস পাবার জন্য।
প্রশ্ন - পায়রাকে সে পােষ মানাতে হল কেন ?
উত্তর : খবর দেওয়া নেওয়ার জন্য।
প্রশ্ন : কখন দলের হিসাবে পশু পাখির ছবি ব্যবহার করা হতাে?
উত্তর : যখন মানুষের জীবন পশু পাখিদের গুরুত্ব বেড়ে গিয়েছিল।
প্রশ্ন : . কি কি পশুদের দলের চিহ্ন হিসেবে ব্যাবহার করা হতাে।
উত্তর : সহ, বাঘ, ভাল্লুক, ষাঁড়, হরিণ।
প্রশ্ন -ঢিল ছুঁড়ে ফল পারা উচিত নয়?
উত্তর : ঢিল ফসকে গিয়ে কারাে মাথায় পড়তে পারে।
প্রশ্ন -কোন প্রাণীর লম্বা গলা থাকে?
উত্তর-জিরাফ
প্রশ্ন : . কোনটি বেশী বুদ্ধিমান-
বাঁদর/জিরাফ/মানুষ।
প্রশ্ন- কি করে মানুষ কঠিন কাজকে সহজ করে নিল?
প্রশ্ন : কোনটা টুল নয়-
চামচ/ মেশিন/হাতিয়ার।
উত্তর-হাতিয়ার।
প্রশ্নঃ মানুষ প্রথমে পাথর দিয়ে টুল বানাতে—ঠিক/ভুল।।
প্রশ্ন ঃ . কোনটা ঠিক—(i) আগে পশুর হাড় দিয়ে সুচ বানাতাে।
(ii) পশুর হাড় দিয়ে টুল বানাতাে।
(ii) হাতিয়ার টুল নয় অস্ত্রসস্ত্র।
(iv) হাতিয়ার পশুর হাত থেকে বাঁচাতাে।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক।)
3 প্রশ্ন ঃ বাদিকের সঙ্গে ডানদিক মল করাে :
(i) চুল কাটতে (i) চামচ
(ii) লােহা। (ii) কোদাল
(iii) ঢাকনা খুলতে (iii)কাঁচি
(iv) পাকা ঘর তৈরিতে (iv) রড়
(v) চাষ করতে।. (v) সােনা
(vi) গহনা বানাতে।. (vi) র্কুনিক
উত্তর : (i) – (ii¡), (ii) - (iv), (iii) - (i), (iv)-(vi), (v) - (ii),(vi)-(v)
প্রশ্ন ঃ কি ভাবে মানুষ হাতিয়ার তৈরি করতে?
উত্তরঃ
প্রশ্ন ঃ ঠিক ভুল লেখাে : (i) আগে পাথর দিয়ে মূর্তি বানাতাে।
(ii) পাথর দিয়ে ঘর বাড়ী বানানাে হতাে।
(iii) পাথর দিয়ে শিল নােড়া তৈরি হত।
(iv) পাথর দিয়ে গাছ লাগানাে হতাে।
(v) পাথর দিয়ে বর্ষায় ফলা বানাতাে।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ভুল,(v) ঠিক।
প্রশ্ন ঃ লােহার ব্যবহার শেখে তামার—আগে/পরে।
উত্তরঃ পরে।
প্রশ্নঃ কোনটি বেশি শক্ত—তামা/ লােহা।
উত্তর ঃ লােহা।
প্রশ্ন ঃ চারটি ধাতুর নাম লেখাে।
উত্তর : তামা, লােহা, কাঁসা, পিতল।
প্রশ্ন : কোনটি ধাতু নয়—রূপা/ স্টেনলেস স্টিল/গ্রাফাইট।
উত্তর : গ্রাফাইট।
প্রশ্ন -মানুষ প্রথম লোহাকে কোথা থেকে খুঁজে পেয়েছিল?
উত্তর- উল্কা খন্ড থেকে।
প্রশ্ন ঃ তামা পিটিয়ে মানুষ কোন দুটো দরকারি জিনিস করেছিল ?
উত্তর ঃ লাঙল, কাস্তে।
প্রশ্ন : ব্রোঞ্জ লােহার—
আগে তৈরি/পরে তৈরি।
উত্তর : আগে তৈরি।
প্রশ্ন ঃ ব্রোঞ্জ কি কি ধাতু দিয়ে তৈরি।
উত্তর : তামা ও টিন।
প্রশ্ন ঃ লােহাকে মানুষ প্রথম কোথার খুঁজে পেয়েছে?
উত্তর : পৃথিবীতে এসে পড়া উল্কা খণ্ড থেকে।
প্রশ্ন : ঢাল তরােয়াল এর মতাে—ভারী যন্ত্রপাতি তামা/ লােহা দিয়ে তৈরি হতাে।
উত্তর : লােহা দিয়ে।
প্রশ্ন : কোনটিতে মরচে পড়ে—
অ্যালুমিনিয়াম/স্টেনলেস্ টিল/লােহা।
উত্তর : লােহা।
প্রশ্নঃ লােহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি হয়—ঠিক/ভুল
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ ইস্পাত আসলে―লােহা দিয়ে ইস্পাত দিয়ে তৈরি।
উত্তর : ইস্পাত দিয়ে তৈরি।
প্রশ্ন ঃ কোনটি ঠিক লেখাে : (i) ধাতু পিটলে ঠং ঠং শব্দ হয়।
(ii) ধাতু তড়িৎ পরিবহন করে ।
(iii) ধাতুকে গরম করা যায় না।
(iv) ধাতু মাত্রেই তরল।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (ii) ভুল, (iv) ভুল।
প্রশ্ন ঃ মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানাতাে?
উত্তর : কাঠ দিয়ে।
প্রশ্ন - কাঠের চাকা শক্ত করার জন্য মানুষ কি করেছিলো ?
উত্তর -লোহার বেড়া দিয়েছিল ।
প্রশ্ন মোটর গাড়িতে কিসের টায়ার লাগানো হয়?
উত্তর- রাবারের ।
প্রশ্ন -টায়ার প্রশ্ন রাবারের তার সুবিধা কি ?
উত্তর -এটিতে হাওয়া ভরা হয়। তাতে অনেক হালকা হয়। ঝাঁকুনি কম হয় ।গাড়ি তাড়াতাড়ি চলে।
প্রশ্ন- মানুষ প্রথমে লাঠিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল।
ঠিক-/ভুল
উত্তর- ঠিক
প্রশ্ন -সর্বপ্রথম লাঠির মাথায় ধাতুর ফলা পাথরের ফলা ব্যবহার করেছিল?
উত্তর- পাথরের ফলা(ধাতু আবিষ্কারের পর ধাতুর ফলা করা হয়েছিল)
প্রশ্ন- দাহ্য বস্তু কি?
উত্তর- যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং পুড়ে যায় সেগুলিকে দাহ্য বস্তু বলে।
প্রশ্ন -দাহ্য কথার অর্থ কি ?
উত্তর- পোড়া
প্রশ্ন -কোনটি দাহ্য পদার্থ নয়? বাজি /বিচুলি/ কেরোসিন/ জল
উত্তর -জল
প্রশ্ন বর্জ্য পদার্থ কাকে বলে?
উত্তরঃ ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থকে বর্জ্য পদার্থ বলে।
প্রশ্নঃ কোনটি সহজে মাটিতে মিশে যায় না আনাজের খােসা/কাঁচের গুঁড়ো।
উত্তর কাচের গুঁড়ো
প্রশ্ন-বর্জ্য পদার্থ ফেলা হয়— রান্নাঘরে / খেলার মাঠে /ডাস্টবিনে
উত্তর ডাস্টবিনে
প্রশ্নঃ বিষথলি সাপের কোথায় থাকে দাঁতের
উপরে/ নীচে
(i) সাপ মানুষকে মারার জন্য কামড়ায়।
(ii) এমনিতে সাপ বিষাক্ত প্রাণী নয়।
(iv) অনেক প্রাণীর হুলে বিষ থাকে।
উত্তর : (i) ঠিক, (i) ভুল, (iii) ভুল, (iv) ঠিক।
প্রশ্ন : সাপে কামড়ালে রােগীর শ্বাসকষ্ট হলে কি করবে?
উত্তর : মুখে মুখ লাগিয়ে শ্বাস দেব।
প্রশ্ন ঃ কেটে গেলে কি গরম করে লাগাতে হয়?
উত্তর : চুন-হলুদ।
প্রশ্ন ঃ গলায় ব্যথা হলে কি ফুটিয়ে পান করতে হয় ?
উত্তর : বাসক পাতা, মিছরি, গােলমরিচ।
প্রশ্ন ঃ পায়ে আঘাত লাগলে কি থেতো করে লাগাতে হয়?
উত্তর : রং চিতার।
প্রশ্ন ঃ বাঁদিকের সঙ্গে ডানদিক মিল করাে :
(i) কৃমি (i) বাসক পাতা
(ii) পেটের অসুখ (ii) কাল মেঘ।
(iii) সর্দি-কাশি (iii) নিম পাতা
(iv) কেটে গেলে (iv) থানকুনি
(v) খোস-পাঁচড়া (v) গাদা পাতা।
উত্তর : (i) কালমেঘ, (ii) থানকুনি, (ii) বাসক পাতা, (iv) গাঁদা পাতা,(v) নিমপাতা।
প্রশ্নঃ যে সব উদ্ভিদ আমাদের রােগ সারাতে সাহায্য করে তাদের কি উদ্ভিদ বলে?
উত্তর : ভেষজ উদ্ভিদ বলে।
প্রশ্ন ঃ প্রায় সব গাছে ভেষজ গুণ আছে—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ আমরুল পাতার রস—রক্ত আমাশা/দাঁত ভাল করে।
উত্তর : রক্ত আমাশা।
প্রশ্ন ঃ জ্বর ভাল করে—সিঙ্কোনা/নিম গাছের ছাল।
উত্তর : সিঙ্কোনা।
প্রশ্ন -কোন গাছের ছাল হার্টের অসুখ ভালো করে ?
উত্তর অর্জুন গাছের ছাল।
প্রশ্ন ঃ ১. টয়ট্রেন বা জিপ কোথায় দেখা যায় ?
উত্তর : দার্জিলিং-এ।
প্রশ্ন ঃ ২. আমাদের ভূমি ভাগ কেমন ?
উত্তর : অসমান, কোথাও পাহাড় কোথাও মালভূমি আবার কোথাও চাষের জমি।
প্রশ্ন ঃ ৩. উঁচু-নিচু ভূভাগকে কি বলে?
উত্তরঃ মালভূমি।
প্রশ্ন ঃ ৪. উঁচু ভূ-ভাগ কে কি বলে?
উত্তর : পাহাড়।
প্রশ্ন ঃ ৫. পাহাড়ে কেমন করে চাষ হয় ?
উত্তর : ধাপ কেটে।
প্রশ্ন ঃ ৬. পাহাড়ে কি চাষ হয় ?
উত্তর : ধান, স্কোয়াশ, ফুল আর কমলালেবু।
প্রশ্নঃ ৭. দার্জিলিং কি জন্য বিখ্যাত? চা/তামাক/পাট।
উত্তর ঃ চা।
প্রশ্ন ঃ ৮. কৃষি কাজ বেশী করে—মালভূমি/সমভূমি/ পার্বত্যভূমির মানুষরা।
উত্তর ঃ সমভূমি।
প্রশ্ন ঃ ৯. কোথাকার অর্থাৎ কোন কোন জেলায় মানুষরা পাথরের খাদানে কাজ করে?
উত্তর : বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর।
প্রশ্ন ঃ ১০. কোন জেলায় মানুষ কাঠ চেরাই কলে বেশী কাজ করে?
উত্তর : জলপাইগুড়ি জেলায়।
প্রশ্ন ঃ ১১. আমাদের রাজ্যে কোথায় বেশি কয়লা তোলা হয় ?
উত্তরঃ রানিগঞ্জে।
প্রশ্নঃ ১২. জঙ্গলে মানুষ কিভাবে জীবিকা করে?
উত্তর : কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, ঔষধি গাছে সংগ্রহ, মাছধরা, চিংড়ির
মীন সংগ্রহ এবং নৌকা তৈরি।
প্রশ্নঃ ১৩. পুতুল তৈরি করে—পটুয়ারা/কুম্ভকাররা/নাপিতরা।
উত্তর : পটুয়ারা।
প্রশ্ন ঃ ১৪. মাটির হাঁড়ি তৈরি করে কারা ?
উত্তর : কুম্ভকাররা।
প্রশ্ন ঃ ১৫. মাটির পুতুল তৈরি হয়—লাল মাটি/সাদা মাটি/পােড়া মাটি।
উত্তর ঃ পােড়া মাটি।
প্রশ্ন ঃ ১৬. কোথাকার মানুষরা মাটির পুতুল বা প্রতিমা তৈরি করেন?
উত্তর : কৃষ্ণনগরের মানুষরা।
প্রশ্ন ঃ ১৭. নীচের জিনিস গুলি কি দিয়ে তৈরি বাঁদিক/ডান দিক মিল করাে।
"(i) নৌকা (i)নারকেল পাতা
(ii) ঝাড়ু (ii) পাট
(iii) দড়ি। (iii) তালপাতা
(iv) কলশি। (iv) মাটি
(v) কুলাে। (v) বেত
(vi) ছিপ (vi) বাঁশ
(vii) হাতপাখা। (vii) কাঠ
উত্তর : (i) – (vii), (ii) – (i), (iii) – (ii), (iv) – (iv), (v) - (v),
(vi)=(vi), (vii)-(iii)
প্রশ্ন ঃ ১৮. যারা শলার কাজ করেন তাদের বলা হয়—(মালাকার/
মালাহার/সাঁকরা )
উত্তর ঃ মালাকার।
প্রশ্ন ঃ ১৯. চাঁদমালা, টোপর কি দিয়ে তৈরি?
উত্তর : শােলা দিয়ে।"
প্রশ্ন ঃ ২০. ছৌনাচের গল্প কি দিয়ে তৈরি হয়?
উত্তর : রামায়ন মহাভারত এর গল্প দিয়ে।
প্রশ্ন ঃ ২১. শিবের গাজন কখন হয়?
উত্তর ঃ চৈত্র সংক্রান্তিতে
প্রশ্ন ঃ ২২. শিল্পীরা ছৌনাচের মুখােশ বানায়—ঠিক/ভুল।
উত্তরঃ ঠিক।
প্রশ্ন ঃ ২৩. ছৌনাচের মুখােশ কি কি দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ
প্রশ্ন ঃ ২৪. যারা তত বােনে তাদের কি বলা হয় ?
উত্তর : তাঁতী।
প্রশ্নঃ ২৫. বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? কি জন্য বিখ্যাত?
উত্তর : বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত।
প্রশ্ন ঃ ২৬. বিষ্ণুপুরী সিল্ক শাড়িতে কিসের কাজ করা থাকে?
উত্তর : বালুচরি।
প্রশ্ন ঃ ২৭. কতরকম জিনিস দিয়ে গহনা বানানাে হয়?
উত্তর : সুতাের গহনা, পােড়ামাটির গহনা, কাঠের গহনা।
প্রশ্ন ঃ ২৮. পিতলের কোন জিনিসগুলিকে ডােকরা বলে?
উত্তরঃ পিতল গলিয়ে মৌ-মােম এবং ধুনাের ছাঁচে। ঢেলে বানানাে মূর্তি
কে ডােকরা বলে।
প্রশ্ন ঃ ২৯. যারা লােহার জিনিস তৈরি করেন তাদের বলে—কর্মকার/মালাকার/ছুতাের।
উত্তর : কর্মকার।
প্রশ্ন ঃ ৩০. পিতল ঢালাই শিল্পীদের কি কি নামে চেনা যায়?
উত্তর ঃ মালাকার, সাঁকরা, ঢেপ্পো।
প্রশ্ন ঃ ৩১. কোথায় আলপনা দেওয়া হয় ?
উত্তর দেওয়াল বা ঘরের মেঝেতে।
প্রশ্ন : ৩২. কোনটি প্রাণী থেকে পাওয়া যায়না—রেশম/পর্দা/কার্পাস।
উত্তর : কার্পাস।
প্রশ্ন : ৩৩. রেল ইঞ্জিনের কারখানা আছে—কৃষ্ণনগর / চিত্তরঞ্জন/
ধনেখালি।
উত্তরঃ চিত্তরঞ্জন।
প্রশ্ন ঃ ৩৪. যেখানে অনেক লােক কাজ করে সেটি—ক্ষুদ্রশিল্প/বড়াে শিল্প।
উত্তর : বড়ো শিল্প।
প্রশ্ন ঃ ৩৫. কোন শিল্পের জন্য বিখ্যাত বাঁদিক ডানদিক মল করাে :
(i) ধনে খালি (i) গালা শিল্প।
(ii) কালিয়াচক (ii) মৃৎ শিল্প
(iii) কুমাের টুলি (iii) রেশম শিল্প।
(iv) ঝালদা। (iv) তাঁত শিল্প।
উত্তর : (i) – (iv), (ii) – (iii), (iii) – (ii), (iv) – (i)
প্রশ্ন : ৩৬. কি ভাবে পােড়ামাটি তৈরি করতে হয় ?
উত্তর ঃ প্রথমে মাটি তৈরি করতে হবে। তারপর পােড়াতে হবে।
প্রশ্ন ঃ ৩৭. কোন জেলায় পােড়া মাটির কাজ বেশী হয়?
উত্তর : বাঁকুড়া জেলায়।
প্রশ্ন : ৩৮. বিভিন্ন রকমের হাতের কাজই হল শিল্পকর্ম–ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ও ৩৯. ডােকরা পুতুল কিকি ধাতু দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ পিতল, ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতু।
প্রশ্ন ঃ ৪০. কখন ডােকরা পুতুলগুলি বিক্রির উপযুক্ত হয়?
উত্তর : ভালকরে ঘষামাজা করে।
প্রশ্ন ঃ ৪১. বেতের জিনিস কেমন ভাবে তৈরি করে ?
উত্তর : বেতকে বাঁকাতে হবে, বেত জুড়তে হবে। পালিশ করতে হবে।
প্রশ্ন ঃ ৪২. কোন দেশের মানুষ ভাল আলপনা দিতে পারে।
উত্তরঃ লালমাটির দেশের মানুষরা।
প্রশ্ন ঃ ৪৩. যারা হাতে কলমে কাজ করেন তাদের—শিল্পী/শিল্প বলে।
উত্তর ঃ শিল্পী বলে।
প্রশ্ন ঃ ৪৪. পটচিত্র কি?
উত্তরঃ নকশা আঁকা চিত্র।
প্রশ্ন ঃ ৪৫. লােক কথা কি?
উত্তর : লােক মুখে শােন গল্প উপদেশ।
১৬, শান্তিনিকেতনে কি মেলা হয়?
উত্তর : পৌষমেলা।
প্রশ্ন : ৪৭. বাউলগান কোনটি-রবীন্দ্রনাথের গান/পল্লির গান/আধুনিক গান।
উত্তর : পল্লির গান।
প্রশ্নঃ ৪৮. কোনটি সমাজের আদি গান-রবীন্দ্রনাথের গান/পল্লির গান।
উত্তর : পল্লির গান।
প্রশ্ন : ৪৯. বাংলার একজন সাধক বাউল রহিমরাম/লালন ফকির।
উত্তর : লালন ফকির?
প্রশ্ন : ৫০. কোন গানের মধ্য দিয়ে আদি সমাজের মিলনের বাণী প্রচারকরা
হয়েছিল?
উত্তর : বাউল গান
প্রশ্ন : ৫১. সারিগান কি?
উত্তর : কাজের সময় অনেক মানুষ এক হয়ে কষ্ট কমানাের জন্য যে গান গায়।
প্রশ্ন : ৫২. মুখােশ পড়ে কোন নাচ-নাচে?
উত্তর : ছোনাচ।
প্রশ্ন : ৩, ছৌনাচ কোথায় দেখা যায় ?
উত্তর : উত্তরবঙ্গে
প্রশ্নঃ ৫৪. ঝুমুর নাচ কারা নাচে? এই নাচ কোথায় দেখা যায় ?
উত্তর : আদিবাসী মেয়েরা অর্থাৎ সাঁওতাল মেয়েরা।
প্রশ্ন : ৫৫. কোথায় ‘গম্ভীরা পালা হয়?
উত্তর : মালদা-তে।
প্রশ্ন : ৫৬. আদিম মানুষ কোথায় ছবি আঁকত?
উত্তর : পাহাড়ের গুহার দেওয়ালে ছাদে।
প্রশ্ন : ৫৭. আদিম মানুষরা কি কি ছবি আঁকত?
উত্তর : গাছপালা, প্রকৃতির মানুষের, জন্তু জানােয়ারের, শিকারের।
প্রশ্ন : ৫৮. আদিম মানুষরা কিকি দিয়ে ছবি আঁকত?
উত্তর : কাঠ কয়লা কালি এবং জন্তু জানােয়ারের চর্বি দিয়ে।
প্রশ্ন ঃ ৫৯. আদিম মানুষ গুহার ভিতরে অন্ধকারে কি করে ছবি আঁকত?
উত্তর ঃ অন্ধকার দুর করার জন্য জন্তু জানােয়ার তেল জ্বালিয়ে রাখত।
প্রশ্ন ঃ ৬০. আদিম মানুষের ছবি আঁকা কোথায় দেখা যায়।
উত্তরঃ অজন্তা গুহায়।
প্রশ্ন ঃ ৬১. আদিম মানুষ উটপাখির ডিমের খােলা ছবি আঁকত—(ঠিক /ভুল)
উত্তরঃ ঠিক
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
প্রশ্ন ঃ ১. সামাজিক প্রাণী বলতে কি বুঝি?
উত্তর ঃ যারা দলবেঁধে মানুষের সঙ্গে বাস করে তাদেরকে সামাজিক
প্রাণী বলে।
প্রশ্ন ঃ ২. কে বড়—সমাজ/পরিবার।
উত্তর : সমাজ।
প্রশ্ন ঃ ৩. আত্মীয় মানে কি?
উত্তরঃ একই পরিবারের শাখা-প্রশাখা কে আত্মীয় বলে।
প্রশ্ন ঃ ৪. কোনটি ঠিক? (i) নাম বলতে গেলে পদবি বলতে হয়?
(ii) তােমার পদবি আর তােমার বাবার পদবি আলাদা হয়।
(iii) চোখ দিয়ে শােনা হয়।
(iv) পদবি গােটা পরিবারে একই হয়।
(v) জায়গার নামের অনেকের পদবি হয়।
উত্তরঃ (i) ঠিক, (ii) ভুল, (iii) ভুল, (iv) ঠিক, (v) ঠিক।
প্রশ্ন ঃ ৫. কোথাকার পরিবারের প্রধান বলতে শুধু মাকে বােঝায়?
উত্তর : মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজের।
প্রশ্ন ঃ ৬. আমাদের আদিপুরুষ আর খাসিয়াদের আদি —।
উত্তরঃ মাতা।
প্রশ্ন ঃ ৭. সংস্কৃতি কি কি নিয়ে হয় ?
উত্তর : ভাষা, খাবার, পােশাক, নাচ, গান উৎসব আর শিল্পকলা।
প্রশ্ন ঃ ২২. এতে কি অসুবিধা হলাে।
উত্তর ঃ এতে মাটি নষ্ট হতে লাগল।
প্রশ্ন : ২৩. নিজে ব্যবহার করার জন্য চাষের ফসল কোথায় রাখত?
উত্তর : গােলায়।
প্রশ্ন ঃ ২৪. চাষের কাজে যেটি লাগেনা—কাস্তে/বেলুন/কোদাল/লাল।
উত্তর : বেলুন।
প্রশ্ন : ২৫. কোনটি ঠিক : (i) বাঘ শান্ত, গরু হিংস্র
(ii) তাড়াতাড়ি বড় হয় এমন পশুকেই মানুষ পােষ মানাতে
চেয়েছিল।
(iii) মানুষে চাষের সুবিধার জন্য পােষ মানতে চেয়েছিল।
(iv) প্রথম পােষ মেনেছিল কুকুর।
(v) উটকে পােষ মানাতে পারেনি।
(vi) বাঘ খুব সহজেই পােষ মেনেছিল।
(vii) তৃণভােজী প্রাণীদের খাবার মাংসাশী প্রাণীরা।
(viii) হরিণ দৌড়ে বা লাফিয়ে পালাতে পারে।
উত্তর : (i) ভুল, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক, (v) ভুল, (vi) ভুল,
(vii) ভুল, (viii) ঠিক।
প্রশ্ন ঃ ২৬. কোথায় গম বাজরার চাষ বেশি হয়?
উত্তর : পাঞ্জাব-এ।
প্রশ্ন : ২৭. নটে শাক কি দিয়ে রান্না করা হত ?
উত্তর : ফুলবড়ি আর আদার রস।
প্রশ্ন ঃ ২৮. আগে কোন শাকের চচ্চড়ি করা হত?
উত্তর : বেথুয়াশাক।
প্রশ্ন ঃ ২৯. ভারত থেকে গােটা পৃথিবীতে বিক্রি হতে কোন জিনিস?
উত্তর ঃ মশলা, রসগােল্লা, সরভাজা, সরপুরিয়া
প্রশ্ন ঃ ৩০. খাদ্যের মধ্যে গুরুত্ব পূর্ণ উপাদান কি?
উত্তর : নানা ধরনের পানীয়।
প্রশ্ন ঃ ৩১. উৎসব উপলক্ষে খাবারের অপচয় করা উচিত/উচিত নয়।
উত্তর : উচিত নয়।
প্রশ্ন ও ৩২. মাছ কারা ধরে?
উত্তর ঃ জেলেরা।
প্রশ্ন ঃ ৩৩. এখন বাড়তি খাবার কোথায় রেখে দেওয়া হয় ?
উত্তর : ফ্রিজ বা হিমঘর।
প্রশ্ন ঃ ৩৪. মানুষ কোনটি আগে শিখেছিল?
(i) খাদ্যের বিনিময় খাদ্য দেওয়া-নেওয়া।
(ii) কেনা বেচা।
উত্তর : দেওয়া-নেওয়া।
প্রশ্ন ঃ ৩৫. জল যেখানে দেখা যায় না—গ্রাম/গঞ্জ/মরুভূমি।
উত্তর ঃ মরুভূমি।
প্রশ্ন : ৩৬. প্রাকৃতিক দুর্যোগ হলে অনেকসময় বিনা পয়সায় খাবার পাওয়া যায়।
—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ ৩৭. পিঁপড়ে বা খাবার জমায়—শীতকালে/বর্ষাকালে/গরমকালে।
উত্তর : গরমকালে।
প্রশ্ন : ৩৮. ইঁদুর খাবার জমিয়ে রাখতে পারে—ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ঃ ৩৯. মৌমাছি কোথায় খাবার জমা রাখে ?
উত্তরঃ মৌচাকে।
প্রশ্ন ঃ ৪০. গাছেরা খাদ্য জমা রাখতে পারে—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ ৪১. আলু ভরে রাখা হয়—হিমঘর/গুদাম ঘরে/ গােলায়।
উত্তর : হিমঘরে।
প্রশ্ন ঃ ৪২. কোন জিনিস অনেক দিন ভাল থাকে তাতে জল—বেশি/কম থাকলে।
উত্তর ঃ কম থাকলে।
প্রশ্ন ঃ ৪৩. শুটকি মাছ—নুন কম/বেশী থাকে।
উত্তরঃ বেশী থাকে।
প্রশ্ন ঃ ৪৪. খাবারকে জীবাণু থেকে বাঁচানো হয় কি মিশিয়ে ?
উত্তর ঃ নুন।
প্রশ্ন ঃ ৪৫, ফলমূল কি করে ভাল রাখা হয় ?
উত্তর ঃ মধুতে ডুবিয়ে রেখে।
প্রশ্ন ঃ ৪৬, জারক রসে কি মেশানাে থাকে?
উত্তর ঃ গুল্ম।
প্রশ্ন ঃ ৪৭. জারক রস কেন তৈরি করা হয়েছিল?
উত্তর ঃ খাবার শুকিয়ে রাখার জন্য।
প্রশ্ন ও ৪৮, আচার রােদ্রে শুকাতে দেওয়া হয় কেন?
উত্তর : অনেক দিন ভাল থাকে।
প্রশ্ন ঃ ৪৯. মাছের কোন অংশটা প্যাকেট বন্দি হয় ?
উত্তরঃ দেহটা।
প্রশ্ন ঃ ৫০. খাবার ভর্তি প্যাকেটে বাতাস না ঢুকলে খাবার—নষ্ট হয়/ভাল থাকে।
উত্তর : ভাল থাকে।
প্রশ্ন ঃ ৫১. তরল খাবার এক বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয়, বায়ু শূন্য অবস্থায়—ঠিক/ভুল।
উত্তরঃ ঠিক।
প্রশ্ন : ৫২. প্যাকেট বা বােতলবন্দি খাবারে নানান পদার্থ মেশানো
হয় কেন?
উত্তর : খাবারের খাদ্যগুণ বজায় রাখতে।
প্রশ্ন ঃ ১. নদী, পুকুরে জল কি ভাবে খারাপ হয় ?
উত্তর : নদীর জল কমে গেলে। মাছ ও জলজ জীব মরে যায়। কলকারখানার নােংরা জল নদীতে মিশলে।
প্রশ্ন ঃ ২. মাটি খারাপ হলে কি কি হতে পারে ?
উত্তরঃ মাটির ফসল তৈরি ক্ষমতা নষ্ট হয়।
প্রশ্ন ঃ ৩. মাটি কিভাবে নষ্ট হয় ?
উত্তর : জমিতে বেশী সার দেবার জন্য, রাসায়নিক বিষ ছাড়ানাের জন।
প্রশ্ন ঃ ৪. ডাষ্টবিন কি?
উত্তর ঃ নােংরা ফেলার জায়গা।
প্রশ্ন ঃ ৫. কিভাবে বাতাস খারাপ হয়?
উত্তর ঃ কলকারখানার চিমনির ধোয়া গাড়ির ধোঁয়া, সিমেন্টের ধুলাে,রং এর গন্ধ, গাছ কাটা, এবং বিষ বা নােংরা গন্ধথেকে।
প্রশ্ন ঃ ৬. জল দূষণের ফলে কি ঘটে?
উত্তর : পেটের অসুখ ও হাতে পায়ে কালাে কালাে ছােপ হয়।
প্রশ্ন ঃ ৭. পরিবেশ কিভাবে রক্ষা করা হয় ?
উত্তর ঃ জঞ্জাল মুক্ত করতে হবে আর গাছ লাগাতে হবে।
প্রশ্ন ঃ ৮. আমাদের দেশে উত্তর ভাগে কি আছে?
উত্তরঃ হিমালয় পর্বত আছে।
প্রশ্ন ঃ ৯. হিমালয়ের নীচে যে বন আছে তাকে বাঁচাতে কে এগিয়েএসেছিল ?
উত্তর : সুন্দর লাল বহুগুণা।
প্রশ্ন ঃ ১০. আরাবারি জঙ্গল কোথায় ?
উত্তর ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
প্রশ্ন ঃ ১১. আরাবারি জঙ্গলে গাছ বাঁচাতে কে এগিয়ে এসেছিল ?
উত্তর ঃ অজিত কুমার ব্যনার্জি।
প্রশ্ন ঃ ১২. মফলং পবিত্র বনভূমি কোথায়?
উত্তর ঃ মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে।
প্রশ্ন ঃ ১৩. এখানে কি গাছ দেখা যায় ?
উত্তরঃ কুর্জি এবং নানা ধরনের ঔষধের গাছ।
প্রশ্ন ঃ ১৪. খাসি—জন্তিয়া পাহাড়ে মাঝে কোন জঙ্গল আছে?
উত্তরঃ মফলং পবিত্র বনভূমি।
স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা।
প্রশ্ন ঃ ১. টেরাকোটার কাজ কি?
উত্তর : নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা করে আগুনে পুড়িয়ে মূর্তি
বা নকশা তৈরি করা।
প্রশ্নঃ ২. যখন সিমেন্ট তৈরি হতাে না তখন বাড়ি কিভাবে তৈরি হতাে ?
উত্তর : চুন-সুরকির গাঁথানি দিয়ে।
প্রশ্ন ঃ ৩. পুঁথি কি?
উত্তর ঃ তাল পাতার উপর লেখা।
প্রশ্ন ঃ ৪. পুঁথি কেমন করে রাখা হতাে?
উত্তর : লাল শালুতে মুড়িয়ে।
প্রশ্ন ঃ ৫. জাদুঘর কে ইংরাজীতে কি বলে?
উত্তর ঃ মিউজিয়াম।
প্রশ্ন ঃ ৬. বিষ্ণুপুরের আগে কি নাম ছিল?
উত্তর ঃ মল্লভূম।
প্রশ্নঃ ৭. টেরাকোটা কাজের জন্য বিখ্যাত-কলকাতা/বিষ্ণুপুর/বর্ধমান
উত্তরঃ বিষ্ণুপুর
প্রশ্ন ঃ ৮. সূর্যমন্দির কোথায় দেখা যায়? এটি কোন সাগরের ধারে।
উত্তর : কোনারক, এটি বঙ্গোপসাগরের ধারে।
প্রশ্ন ঃ ৯. সূর্য মন্দিরটা কেমন?
উত্তর ঃ মন্দিরটা বিরাট রথের চাকার মতাে, বারাে জোড়া চাকা। নানা রকম মূর্তি।
প্রশ্ন ঃ ১০. জামা মসজিদ কে বানিয়েছিল? এটি কোথায়?
উত্তরঃ শাহজাহান। এটি দিল্লিতে।
প্রশ্ন ঃ ১১. টিপু সুলতানের মসজিদ কোথায়? এটি কেমন?
উত্তর : কলকাতায়। এটি অনেক গম্বুজ আর মিনার দিয়ে তৈরি।
প্রশ্ন ঃ ১২. পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরানাে চার্চ কোটি ?
উত্তর : ব্যাণ্ডেল চার্চ।
প্রশ্ন ঃ ১৩. চার্চকে গির্জা বলে—ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ঃ ১৪. স্মৃতি সৌধ একটি স্থাপত্য—
ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ঃ ১৫. স্থাপত্য কি?
উত্তর : পুরােনাে দিনের বাড়ি, মন্দির,মসজিদ-বা গির্জা।
প্রশ্ন ঃ ১৬. সৌধ কি?
উত্তর : কারাে স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা স্থাপত্য।
প্রশ্ন ঃ ১৭. স্থাপত্য কি?
উত্তর ঃ দেওয়ালে বা পাথরে খােদাই করা নকশাকে স্থাপত্য বলে।
প্রশ্ন ঃ ১৮. একটি সৌধের নাম লেখাে :
উত্তর ঃ তাজমহল।
প্রশ্ন ঃ ১৯. তাজমহলে কার স্মৃতি জড়ানাে আছে?
উত্তর ঃ মমতাজের।
প্রশ্ন ঃ ২০. তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে গঠিত। ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ ২১. কি ভাবে স্থাপত্যের ভাস্কর্য নষ্ট হচ্ছে লেখাে।
উত্তরঃ ভূমিকম্প, বৃষ্টি, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে।
প্রশ্ন ঃ ২২. মমি কি? এটি কোন দেশে দেখা যায় ?
উত্তর ঃ ঔষধ মাখানাে মৃতদেহ। এটি মিশর দেশে দেখা যায়।
প্রশ্ন ঃ ২৩. বক্সা অরণ্য কোথায়?
উত্তর : জলপাইগুঁড়ি জেলায়।
প্রশ্ন ঃ ২৪. পশ্চিমমেদিনীপুর পিংলা গ্রাম কেন বিখ্যাত?
উত্তর ঃ কাপড়ে বা কাগজের উপর আঁকা রংবেরঙের পটচিত্র-র জন্য।
প্রশ্ন ঃ ২৫. কালিম্পং কোন জেলায়? এখানে কি মিউজিয়াম আছে?
উত্তর : দার্জিলিং জেলায়। এখানে লেপচা মিউজিয়াম আছে।
প্রশ্ন ঃ ২৬. ব্যারাকপুর কোন জেলায়? এখানে সংগ্রহশালাটির নাম লেখাে।
উত্তর : উত্তর ২৪ পরগণা। গান্ধি, স্মারক, সংগ্রহশালা।
প্রশ্ন ঃ ২৭. দিঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি আছে?
উত্তর : আকাশ দেখার ব্যবস্থা, সামুদ্রিক জীবজন্তু কাচের বাক্সে বাক্সে রাখা আছে। এবং বৃষ্টি জল সংরক্ষণের মডেল আছে।
প্রশ্ন ঃ ২৮. পূর্ব ভারতে একটা বড়াে মিউজিয়ামের নাম কি?
উত্তরঃ বিড়লা শিল্প কারিগড়ি সংগ্রহশালা।
প্রশ্ন ঃ ২৯. এটি কোথায় অবস্থিত?
উত্তর ঃ কলকাতায়।
প্রশ্ন ঃ ৩০. এটি কিসের আদলে গড়া ?
উত্তর : কয়লা খনির আদলে গড়া।
প্রশ্ন ঃ ৩১. ব্রতচারী গ্রামে কোথায় ?
উত্তর : কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে।
প্রশ্ন ঃ ৩২. এই গ্রামে কে ব্রতচারী প্রতিষ্ঠা করেন?
উত্তর ঃ গুরুসদয় দত্ত।
প্রশ্ন ঃ ৩৩. বাংলার লােকশিল্পের নানা জিনিস কোথায় রাখা আছে?
উত্তর : গুরুসদয় দত্ত মিউজিয়ামে
Declaration: Use Numeric UI font to get the Bengali font perfectly . Select the text and touch the 'Read Aloud ' option and set the speed at '3' to listen the whole text as one is telling you story and get better understanding.